বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্রেসিডেন্টস কাপের ফাইনাল রোববার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার

রাউন্ড রবিন লিগের খেলা শেষ। অপেক্ষা এবার রুদ্ধশ্বস ফাইনালের। বিকেল পর্যন্ত নিশ্চিত ছিল শুক্রবারই হবে প্রেসিডেন্টস কাপের ফাইনাল। কিন্তু আবহওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকায় দুই দিন পেছানো হয়েছে ফাইনাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই মোতাবেক আগামী রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে নাজমুল হোসেন ও মাহমুদউল্লাহ একাদশ। বেলা দেড়টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউবে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলাগুলো সরাসরি সম্প্রচার করে আসছে। বিসিবি নিজেদের ব্যবস্থাপনায় বিটিভিতেও দেখা যাবে ফাইনাল ম্যাচ।

নাজমুল একাদশ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছিল ফাইনাল। ৪ ম্যাচে তিন জয়ে নাজমুল একাদশের পয়েন্ট ৬। বুধবার ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না তামিম একাদশের। কিন্তু হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তারা। চার ম্যাচে কেবল এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান তামিম একাদশের। তামিমদের হারে কপাল খোলে মাহমুদউল্লাহ একাদশের। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট মেলে তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com