বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

১৯ দিন পর রোনালদোর করোনা জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩১১ বার

খেলার মাঠে নানা শিরোপা, নানা পুরস্কার জয় করেছেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ও জুভেন্টাসের এ তারকা এবার জয় করলেন প্রাণঘাতী করোনাভাইরাসকে। বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোনালদোর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রোনালদোর বর্তমান ক্লাব ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ১৯ দিন পর তিনি সেরে উঠেছেন। তাকে আর আইসোলেশনে কাটাতে হবে না।’

সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন। ৩৫ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে একটি এবং জুভেন্টাসের হয়ে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এর একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে, অর্থাৎ তিনি লিওনেল মেসির মুখোমুখি হতে পারেননি করোনা বাধায়। সেই ম্যাচটিতে হেরেছে জুভেন্টাস। তবে দ্বিতীয় লেগের আগে সুখবর পেল দলটি। নতুন করে কোনো অঘটন না ঘটলে আগামী ৯ ডিসেম্বর বার্সা-জুভেন্টাসের ফিরতি লেগে দেখা যাবে রোনালদো-মেসি শো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com