রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাজার ছক্কা, নতুন রেকর্ড ইউনিভার্স বসের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৯৭ বার

দ্যা বস। ইউনিভার্স বস। নিজেকে সব সময় এমন বিশেষণে অভিহিত করেন খোদ ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে তা অমূলক নয়। এই ভার্সনে অনেক রেকর্ডের মালিক ক্যারিবীয়ন মাস্টার ব্লাস্টার।

শুক্রবার রাতে আইপিএলে নতুন এক রেকর্ডই গড়লেন তিনি। আর সেটা ছক্কার দিক থেকে। টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসাবে এক হাজার ছক্কা মারার অনন্য রেকর্ড এখন গেইলের।

শুক্রবার আইপিএলে গেইলের দল কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। মাঠে নামার আগে ছক্কার হাজার থেকে ৭ ছক্কা দূরে ছিলেন গেইল। তিনি হাঁকান আট ছক্কা। ইনিংস শেষে এই সংস্করণে তার ছক্কা ১০০১টি। এর মধ্যে আইপিএলে তার ছ্ক্কা ৩৪৯টি, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ।
টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় গেইলের ধারের কাছেও নেই কেউ। অনেকটা পিছিয়ে দ্বিতীয়তে আছেন তারই স্বদেশী কাইরন পোলার্ড। তার ছক্কা ৬৯০টি।

মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে আক্ষেপে পুড়ছেন অবশ্য গেইল। এক রানের জন্য হয়নি সেঞ্চুরি। ৬৩ বলে ৯৯ করে জফরা আর্চারের বলে বোল্ড হন তিনি। আবার ম্যাচটাও হেরেছে তার দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com