বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চেয়েছিলাম মেসি বার্সেলোনা ছেড়ে দিক: সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩২৮ বার

অনেক নাটকীয়কতার পর বার্সেলোনাতেই থেকে গেছেন লিওনেল মেসি। তবে মেসির পাঁড় ভক্ত সাকিব আল হাসান আর্জেন্টাইন তারকাকে ম্যানচেস্টার সিটি অথবা পিএসজিতে দেখতে চেয়েছিলেন। ইউটিউব ভিডিওতে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন সাকিব। মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার ইস্যুতে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি চাইছিলাম মেসি ছেড়ে দিক। বার্সা ছেড়ে ম্যান সিটিতে অথবা পিএসজিতেই যাক। আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারতো। ফ্রিভাবে খেলতে পারতো। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়।

এই বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারতো, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব নয়, কারণ গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।’

নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে সময়টা খুব একটা ভালো কাটছে না লিওনেল মেসির। সাকিব চান, শেষবেলায় বার্সেলোনাকে ভালো কিছু উপহার দেবেন মেসি। বাংলাদেশের এই ক্রিকেটার সুপারস্টার বলেন, ‘শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে সে, আমি চাইবো, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।’
গত ২৯শে অক্টোবর সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। আজ দেশে ফেরার কথা তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com