বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

বৈরি আবহাওয়া : খোকার কুলখানি পিছিয়ে ১৫ নভেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯২ বার

বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি রোববার হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববারের পরিবর্তে আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এদিন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বৈরী আবহাওয়ার সংকেত পাওয়ায় তারিখ পরিবর্ত করা হয়েছে। গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেন। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com