শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের-শাহবাজ শরিফ পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার ইউনূস সরকারের হেঁয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

বৈরি আবহাওয়া : খোকার কুলখানি পিছিয়ে ১৫ নভেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৫০ বার

বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি রোববার হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববারের পরিবর্তে আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এদিন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বৈরী আবহাওয়ার সংকেত পাওয়ায় তারিখ পরিবর্ত করা হয়েছে। গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেন। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com