বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মার্কিন পণ্যে ৪ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করছে ইইউ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৩২ বার

বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি প্রদান করা নিয়ে সৃষ্ট বিরোধের অংশ হিসেবে পনির এবং ওয়াইনের মতো ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নিয়েছি।

ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভালডিস ড্রম্বভস্কিস গত সোমবার জানিয়েছেন যে ইউরোপে রফতানি করা মার্কিন বেশ কিছু পণ্যের উপর শুল্ক ও অন্যান্য জরিমানা আরোপ করতে যাচ্ছে ইইউ, অর্থের হিসেবে যা চার বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্র বোয়িংকে অবৈধভাবে ভর্তুকি প্রদান করার প্রতিবাদে এসব শুল্ক আরোপ করছে ইইউ। অক্টোবরে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এক রায়ে এ ধরনের শুল্ক আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে। এরপর ইইউভুক্ত বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়।

যুক্তরাষ্ট্র অবশ্য গত বছরই ইউরোপের বিভিন্ন পণ্যের উপর এ ধরনের শুল্ক আরোপ করেছিল।ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com