সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের ‘আত্মহত্যা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে কোনো দলে সুযোগ না পাওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সজীবুল ইসলাম সজীব (২২)। গতকাল শনিবার রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকায় নিজের গ্রামের বাড়িতে ঘরের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সজীবের বাবার নাম মুরসেদ আলী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য সজীব অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলেরও খেলোয়াড় ছিলেন। বিদেশের মাটিতেও খেলেছেন তিনি।

সজীবের বড় ভাই তশিকুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটর প্রতি আশক্ত সজীব অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হয়ে শ্রীলঙ্কার মাটিতে বেশ কয়েকটি দলের সঙ্গে খেলেছিলেন। ভারতের বিপক্ষে ব্যাট করে একটি সর্বোচ্চ ৯৫ রান সংগ্রহ করেছিলেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অংশগ্রহণের জন্য সব পরীক্ষাও দিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার টুর্নামেন্টের খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করা হয়। ওই তালিকায় তার নাম না থাকায় হতাশ হয়ে পড়েন সজীব।

তশিকুল ইসলাম বলেন, ‘গতকাল গভীর রাতে নিজ ঘরে আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজীব। আজ সকালে তাকে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেড়ে ভেতরে সজীবের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দড়ি কেটে সজীবের লাশ নামান তারা।’

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘সজীব আমাদের ২০১৮ অনূর্ধ্ব-১৯ ব্যাচের ক্রিকেটার ছিল। সাইফ, আফিফ এদের সাথে খেলেছে। সে আমাদের বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই ছিল। শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলছে। এশিয়া কাপেও ছিল। এটা খুবই দুঃখজনক। শোনার পর খুব খারাপ লাগছে।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com