রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দুর্নীতি মামলায় গাজীপুর সিটির সাবেক মেয়রের কারাদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার

দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানের এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রায়ে মামলার অপর আসামি গোলাম কিবরিয়াকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এই রায় ঘোষণা করেছেন, যা আজ বুধবার দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিশ্চিত করেন।

তিনি জানান, রায় ঘোষণার সময় এমএ মান্নান আদালতে উপস্থিত ছিলেন। আদালত দণ্ড ঘোষণার পর মান্নান আদালতে জামিন আবেদন করলে বিচারক আপিলের শর্তে জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে (২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত) ৯৯৯টি ভুয়া ভাউচারের অনুদান ও ব্যয় দেখিয়ে গাজীপুর সিটির ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন এমএ মান্নান। এ ঘটনায় ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় এমএ মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক শামসুল আলম।

২০১৭ সালের ১২ জানুয়ারি মান্নান ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। এরপর গাজীপুরে স্পেশাল জজ আদালত মামলাটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে বদলি করেন। পরে ২০১৯ সালের ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com