বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভনেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২১৪ বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে গত শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা দুর্নীতি ও করোনা মোকাবিলায় ব্যর্থ নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়। খবর এবিসি নিউজ।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন থেকে বিক্ষোভ চলছে। শনিবার জেরুজালেম ছাড়াও ইসরায়েলের অন্য শহরেও বিক্ষোভ হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামি উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্যিক সুবিধা দেওয়ার অভিযোগে মামলা চলছে।

অন্যদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার বেইত হানুন শহরে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের একটি পর্যবেক্ষক টাওয়ারের ওপর এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে এ হামলা চালিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com