বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে সৌদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২০১ বার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বলছে, তারা কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রতিবেশী কাতারের সঙ্গে তিন বছর ধরে যে বিরোধ চলছে, তা সমাধানের পথ খুঁজছে রিয়াদ। আল জাজিরা।

শনিবার দুই দেশের মধ্যকার বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, কাতারের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে তা শেষ করতে সৌদি একটি উপযুক্ত উপায় খুঁজে যাচ্ছে। কিন্তু নিরাপত্তার প্রশ্নে এটি শর্তাধীন থেকে যাচ্ছে। ২০১৭ সালে সৌদিসহ চার আরব দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের ওপর স্থল, জল এবং আকাশপথেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও নিজেদের ওপর আসা সব ধরনের অভিযোগই অস্বীকার করে আসছে কাতার।

গত মাসেও কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, আমরা আমাদের কাতারি ভাইদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই।

গত সপ্তাহে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংকট তৈরি করে কেউ জয়ী হতে পারবে না। তিনি বলেন, তার দেশ আশা করছে যে কোনো সময় এই অবস্থার সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com