বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

অবশেষে বাইডেনকে অভিনন্দন চিনপিংয়ের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২০১ বার

মার্কিন নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাওয়া ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল বুধবার এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে শক্ত ও মজবুত সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন চিনপিং।

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ বৈকি ভালো করেনি যুক্তরাষ্ট্র। চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চীনকে দায়ী করা থেকে শুরু করে বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধ চলছে দুদেশের মধ্যে। নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট।

সিনহুয়া জানিয়েছে, জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে তার দেওয়া বার্তায় চিনপিং বলেছেন, ‘আমাদের দুই দেশের জনগণই শুধু আমাদের স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের শক্ত ও মজবুত সম্পর্ক প্রত্যাশা করে।’

এর আগে গত ১৩ নভেম্বর চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিনন্দন বার্তায় বলেন, ‘আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’

উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচনের ছয় দিনের মাথায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com