বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১, অধিকাংশই পোশাককর্মী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২১৩ বার

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীরা যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

উদ্ধারকারীরা এসে দেখতে পায় সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারা বাসের যাত্রী ছিলেন আর কারা ট্রাকের আরোহী ছিলেন তা বলা অসম্ভব, জানায় পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আহত ৪ জন মারা যান। মারাত্মক আহত  ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যসচিব জেন গোরিঞ্চিন গ্লোবো নিউজ নেটওয়ার্ককে জানান, এ পরিস্থিতিতে রক্তের খুব প্রয়োজন। কিন্তু মহামারী করোনার কারণে আমাদের ব্লাডব্যাংক প্রায় শূন্য।

স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে ৫৩ জন যাত্রী ছিল। ট্রাকের চালক জীবিত আছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com