বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মর্গে হঠাৎ উঠে বসল ‘লাশ’, আশ্চর্য কাণ্ডে তোলপাড়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২৪৬ বার

অবাক কাণ্ড! মর্গে উঠে বসল মৃত ব্যক্তি। চিকিৎসকদের গাফিলতির চূড়ান্ত নিদর্শন। রোগীকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন তারা। কিন্তু সেই রোগী হঠাৎ জেগে উঠল মর্গে।

আফ্রিকার কেনিয়ায় ৩২ বছর বয়সী পিটার কিগেনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর তার দেহ মর্গে রাখা হয়েছিল। তার লাশ সমাহিত করার প্রস্তুতি শুরু হয়েছিল। এমন সময় হঠাৎ উঠে বসলেন সেই যুবক। যন্ত্রণায় কঁকিয়ে উঠলেন। তাকে দেখে তো তখন মর্গে উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।

ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। সেই ফুটো দিয়ে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করছিলেন তারা। তখনই যন্ত্রণায় কাঁকিয়ে উঠলেন ওই যুবক। এর পরই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। ফিরে পান নতুন জীবন।

কেরিচো কাউন্টিতে কাপকাটেট হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পিটারকে। চিকিৎসকরা একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও তার শরীরে প্রাণ খুঁজে পাননি। ফলে তাকে মৃত বলে ঘোষণা করে দেন তারা। পিটার কিগেনের লাশ রাখা হয় মর্গে। সেখানেই তার শরীর থেকে রক্ত বের করার প্রক্রিয়া শুরু করবেন বলে ঠিক করেন কর্মীরা। শরীরে ভরা হত ফরমালিন।

সূত্র : জিনিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com