মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

তিমির বমিতে কোটিপতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার

তিমি মাছের বমি ভাগ্য ফিরিয়েছে থাইল্যান্ডের এক মৎস্যজীবীর। এর বদৌলতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি। নারিস নামে ওই মৎস্যজীবী প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিলেন। কিন্তু তার আসল দাম প্রায় ২৬ কোটি টাকা। এর ওজন ২৪ কিলোগ্রামের বেশি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটি।

বৈজ্ঞানিক ভাষায় তিমির এ বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য; যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনো এটি প্রাণীটির মলদ্বার দিয়েও বেরিয়ে আসে, আবার কখনো পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বাইরে বের করে দেয়।

মৎস্যজীবী নারিসের মাসিক আয় পাঁচশ পাউন্ড। তিনি কখনই ভাবতে পারেননি যে তার ভাগ্যে কোনোদিন জুটবে প্রায় ২৬ কোটি টাকা। নারিস জানান, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৬ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে নারিস এ অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com