সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের সীমান্তে ‘বসতি’ স্থাপন করছে চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৬ বার

ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অরুণাচল সীমান্তবর্তী এলাকায় তিনটি গ্রাম তৈরি করছে চীন। অল্প কয়েক দিনের মধ্যে সেসব গ্রামে লোকজনের আনাগোনাও চোখে পড়েছে। উপগ্রহের চিত্রে বিষয়টি ধরা পড়েছে। গতকাল এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে ভারত, চীন ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চলের বুমলা পাস থেকে মাত্র ৫ কিমি ভিতরে গ্রাম নির্মাণ করছে চীন। বিষয়টি নিয়ে ভারতের কৌশলগত বিশেষজ্ঞ এবং চীন বিশ্লেষক ড. ব্রহ্ম চেলানি বলেন, হ্যান চাইনিজ গোষ্ঠীর মানুষ এবং তিব্বতীদের নিয়ে এসে রাতারাতি গ্রাম তৈরি করেছে চীন। সীমান্তে শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে বেইজিং এটি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিন পিং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যেই গ্রাম তৈরির খবরও এলো। নতুন উপগ্রহের ছবিতে দেখা গেছে- গ্রামের পাশাপাশি নতুন করে রাস্তাও তৈরি করেছে চীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com