শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের এক নতুন প্রজাতির সন্ধান ব্রিটেনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার

দক্ষিণ ইংল্যান্ডে করোনাভাইরাসের এখন নতুন প্রজাতির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বর্তমানে বিদ্যমান কোভিড-১৯-এর প্রজাতির চেয়ে থেকে অনেক দ্রুত ওই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, সম্প্রতি লন্ডনে দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দেখা মিলছে করোনার নতুন এক প্রজাতির। এনিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে লন্ডনে।

বুধবার থেকে ব্রিটেনে চালু হচ্ছে টায়ার থ্রি অ্যালার্ট। এর ফলে বন্ধ হচ্ছে পাব, রেস্টুরেন্ট ও অন্যান্য বিনোদনের জায়গা। ম্য়াট হ্যানককের দাবি, এই ধরেনের পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই নয় বরং আমরা দেখেছি আগে থেকে ব্যবস্থা নিলে বড় সমস্যা থেকে বাঁচা যায়।

বর্তমানে ব্রিটেনে চলছে টায়ার ২ সতর্কতা। এর অর্থ অত্যাবশ্যকীয় নয় এমন দোকান ও পরিষেবা চালু রাখা যাবে। আর টায়ার ৩ মানে অতি সতর্কতা জারি।

লন্ডনে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে শহরের মেয়র সাদিক খান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে পাব, রেস্চুরেন্টগুলি অত্যন্ত বিপদজনক হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, লন্ডনে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২,০১,০০০ জন। মৃত্যু হয়েছে ৭,০০০ জনের।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com