সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই শ্বশুরকে হারালেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

গুরুতর অসুস্থ শ্বশুরের পাশে থাকতে জরুরি ভিত্তিতে কাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দুর্ভাগ্য! যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তিনি পেলেন দুঃসংবাদ। সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ দুপুরে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে বাধ্য হয়েই সাকিব রওয়ানা দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

প্রয়াত মমতাজ আহমেদের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেয়া হবে সিদ্ধান্ত।

শ্বশুরের মৃত্যুর দুই দিন আগে সাকিব পেয়েছেন আরেক দুঃসংবাদ। গত সোমবার মারা যান সাকিবের ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। শুক্রবার ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com