বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার ১৪,০০০ সৈন্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার

নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে, ৪৪ দিনের ওই যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনাসদস্য নিহত ও ২২ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া, আরো প্রায় এক হাজার সেনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েরেভান থেকে সেদেশের বার্তা সংস্থা আরান নিউজ রোববার এ খবর জানিয়েছে। এত দিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পরতা তথ্য দেয়া হচ্ছিল।

সাম্প্রতিক যুদ্ধে নাগরনো-কারাবাখের কোন কোন অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়। গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দু’দেশ; তবে তার আগে আজারবাইজান বেশ কিছু এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সূত্র : পার্স টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com