বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কসোভোয় সরকার বেআইনি, আদালতের রায়ে আবার ভোট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ বার

মাত্র একটি ভোটের জোরে কসোভোয় সরকার গঠন করেছিলেন আবদুল্লাহ হোটি। আদালত জানিয়েছে, ওই ভোট বৈধ নয়। যে ব্যক্তি ওই ভোট দিয়েছেন তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। কসোভোর সংবিধান ও নির্বাচনী আইন অনুসারে সাজাপ্রাপ্ত সদস্যের ভোট বৈধ নয়। তাই বিচারকরা বর্তমান সরকারকে অবৈধ বলে রায় দিয়েছেন। আদালতের রায় অনুযায়ী সরকারকে ৪০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে।

ভোট দেয়া ব্যক্তির নাম আরিফি, আদালত তাকে সাজা দেয়ার পরেও তিনি বেশ কয়েক মাস ধরে গ্রেফতার এড়িয়ে যাচ্ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি ধরা দেন। আরিফির অনুপস্থিতি মানে পার্লামেন্টে সরকার সংখ্যালঘু হয়ে পড়া।

সাবেক প্রধানমন্ত্রী অ্যালবিন কুর্তির সরকার গত মার্চে সংখ্যালঘু হয়ে পড়ে। তারপর সাংবিধানিক আদালতে কুর্তি মামলা করেন। তার অভিযোগ ছিল, বর্তমান সরকার বেআইনি। ওই মামলার রায় এলো এতদিনে।

হোটির এজেন্ডায় অন্যতম প্রধান বিষয় হচ্ছে কসোভো ও সার্বিয়ার মধ্যে অবাধ বাণিজ্য। যেখানে সীমান্তের কোনো পরিবর্তন হবে না।

সূত্র : ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com