সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পেলের রেকর্ড ভাঙলেন ‘অপ্রতিরোধ্য’ মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের রেকর্ড ভেঙে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে।

স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে ০-৩ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। তার দুর্দান্ত পারফরম্যান্সে দলও দুলেছে আনন্দের দোলে।

বার্সেলোনার হয়ে ম্যাচের তিন নম্বর গোল করেন মেসি। প্রথম দুটি গোলের ভাগিদারও তিনি। গোলের সুচনা করেন ক্লেমোঁ লংলে, দ্বিতীয়টি আসে মার্টিন ব্রাথওয়েটের পর থেকে।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে।

ম্যাচটিতে জয় নিয়ে ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সোসিয়েদাদ। চার নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬, তারা খেলেছে ১৫ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com