সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আবুধাবি টি-১০ লিগে বাংলাদেশের ৬ ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-১০ ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের ছয় ক্রিকেটার।

মারাঠা অ্যারাবিয়ান্স দলে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ ও মুক্তার আলী। এই দলে মোসাদ্দেকরা সতীর্থ হিসেবে পাবেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটারদের।

পুনে ডেভিলসে জায়গা পেয়েছেন নাসির হোসেন। তরুণ আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসানকে নিয়েছে বাংলা টাইগার্স।

ড্রাফটে নাম ছিল মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজেরও। তবে তারা দল পাননি। বিষয়টি দৃষ্টিকটু ভাবছেন অনেকে। আসলে তা নয়। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশে। জাতীয় দলের ব্যস্ততায় থাকবে এসব ক্রিকেটার। আগাম বিবেচনায় হয়তো বাদ পড়েছেন তারা।
সমস্যা হতে পারে মোসাদ্দেক, তাসকিন, আফিফদের বেলাতেও। সেটা নির্ভর করছে বিসিবির উপর। অনাপত্তি পত্র পেলেই তারা খেলতে পারবে আবুধাবিতে।

আবুধাবি টি-১০ লিগে অংশ নেবে মোট আটল দল। এই দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য তারকা ক্রিকেটার হলেন ক্রিস গেইল, মোহাম্মদ আমির, অ্যালেক্স হেলস, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, থিসারা পেরেরা, ইমরান তাহির, শহিদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com