শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

৫০ লাখ ওমরাহ পালনকারী করোনামুক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১৫ বার

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর গত তিন মাস ধরে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গত তিন মাসে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইবাদতকারী ও ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউই কারোনায় আক্রান্ত হয়নি।

করোনায় দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর অক্টোবরের ৪ তারিখ থেকে পুনরায় পবিত্র নগরী মক্কায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ পালন শুরু হয়। তারপর ইবাদত করার জন্য মসজিদে হারাম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময়ে ৫০ লাখ মুসলিম ওমরাহ পালন ও ইবাদত বন্দেগিতে অংশগ্রহণ করে। আশার কথা হলো, এসব ওমরাহ ও ইবাদতকারীদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত অক্টোবর থেকে ৫ মিলিয়ন তথা ৫০ লাখ লোক ওমরাহ ও ইবাদতে অংশগ্রহণ করেন। যাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সৌদি আরব স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ওমরার অনুমতি দেয়। প্রথম ধাপে ৪ অক্টোবর থেকে শুধুমাত্র সৌদির স্থানীয় ও দেশটি অবস্থানকারীদের ওমরাহ করার অনুমতি দেয়। শুরুতে প্রতিদিন ৬ হাজার ব্যক্তি ওমরাহ পালন করেছে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ওমরাহ শুরু হয়। সে সময় ওমরাহ পালনকারীর সখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদির বাইরেরসহ প্রথমে প্রতিদিন ২০ হাজার পর্যায়ক্রমে দৈনিক ৬০ হাজার ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয় দেশটি।

উল্লেখ্য, নতুন ভাইরাসজনিত চাপের কারণে সৌদি আরব গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়ে তাদের সীমানা বন্ধ করে দিয়েছে। সরকারী ঘোষণা অনুসারে, বন্ধটি আরও এক সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com