বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

গুলি করে আফগান সাংবাদিককে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২২৫ বার

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। ফলে এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যম কর্মী প্রাণ হারালেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

নিহত সাংবাদিকের নাম বিসমিল্লাহ আদেল আইমাক (২৮)। তিনি সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ জানান, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তার ওপর ওই হামলা চালায়। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে লিখেছেন, ‘তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।

প্রসঙ্গত, আফগানিস্তানে অনেক দিন ধরেই সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে সহিংসতা বেড়েছে। আর এই সগিংসতার শিকারে পরিণত হচ্ছেন দেশটির সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকারকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com