বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বর্ষবরণের আতশবাজিতে শত শত পাখির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৩৮ বার

ইতালিতে নতুন বছর উদযাপনে আতশবাজির ঝলকানি ও বিকট শব্দে মারা পড়লো শত শত পাখি। যে ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠনআইওপিএ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আতশবাজিতে অনেক পাখি প্রাণ হারালেও এদের বেশির ভাগই স্টার্লিং পাখি। ঠিক কীকারণে বিপুল সংখ্যক পাখি মারা গেল, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির সরকার। তবেগাছগাছালি অঞ্চলে ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি হয়েছে বলে প্রাথমিকভাবেদাবি করছে আইওপিএ।

সংগঠনের মুখপাত্র লোরডানা ডিজিলিও বলছেন, ‘তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গেআকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে, জানালায় গিয়ে পড়েছে, বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলেচলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মারা যেতে পারে।’

অথচ করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউছিল। এই ঘটনার পর প্রাণীদের সুরক্ষার জন্য আতশবাজির বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ-এরইতালিয়ান শাখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com