সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন সৌদি আরবের বাদশা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ বার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজ টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত নিওম সিটিতে তিনি টিকা নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেওয়ার দুটি ছবি এবং একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন চিকিৎসাকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরব করোনার টিকা দেওয়া শুরু করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, সেখানে তিন ধাপে করোনার টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। পরের ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে। এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনা মূল্যে দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com