মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

২৪৪ রানে অল আউট ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৭৩ বার

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট হয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৩৮ রান। দুই দলের দুই ইনিংস শেষে ভারতের চেয়ে ৯৪ রানে এগিয়ে স্বাগতিক শিবির।

আগের দিনের শেষ বেলায় ২ উইকেটে ৯৬ রান করেছিল ভারত। ক্রিজে ৯ রানে পূজারা ও ৫ রানে অজিঙ্কা রাহানে ছিলেন অপরাজিত।

শনিবার ম্যাচের তৃতীয় দিনে চেতশ্বর পূজারা খেলেছেন অসীম ধৈয নিয়ে। ১৭৬ বলে ৫০ রান করেন তিনি। দীর্ঘ বলের ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি।

অধিনায়ক অজিঙ্কা রাহানেও চেষ্টা করেছেন টিকতে। কিন্তু কামিন্সের বলে বোল্ড তিনি। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ২২ রান করে যান তিনি। তার ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।

৩৮ বলে মাত্র ৪ রান করে হানুমা বিহারি রান আউটের শিকার। মিডল অর্ডারের রিশব পন্থ ও রবীন্দ্র জাদেজা হাল ধরেছিলেন। সে কারণেই রান দুই শ’ অতিক্রম করে।

৬৭ বলে ৩৬ রানে হ্যাজলউডের বলে আউট হন পন্থ। ৩৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। যদিও শেষ অবধি আঙুলের ব্যথা নিয়ে খেলতে হয়েছে জাদেজাকে। কামিন্সের করা একটি বলে ঠেকাতে গিয়ে বা হাতের বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা পান জাদেজা।

লেজের সারির ব্যাটসম্যানদের মধ্যে কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন পেট কামিন্স। জশ হ্যাজলউড দুটি ও মিশেল স্টার্ক নেন একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com