মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কোহলি-আনুশকার সন্তান ছেলে না মেয়ে, জানালেন জ্যোতিষী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৮৮ বার

আর কয়েকদিন পরই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ইতিমধ্যে স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন কোহলি। আপাতত স্বামীর দায়িত্ব পালনেই ব্যস্ত তিনি।

এই পরিস্থিতিতে দু’জনের ভক্তদের মধ্যে নতুন অতিথিকে নিয়ে চলছে চরম উন্মাদনা। ছেলে না মেয়ে? কে আসবে বিরাট-আনুশকার সংসারে? সেই নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে বিখ্যাত এক জ্যোতিষী গণনা করে জানালেন ভবিষ্যদ্বাণী।

প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরুশকার (বিরাট-আনুশকা) মেয়ে হতে চলেছে। তিনি জানিয়েছেন, জ্যোতিষ শাস্ত্রের হিসাব অনুযায়ী, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দম্পতির মুখের গঠন বিবেচনা করে বলা যায়, সম্ভবত তারা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন।

এর আগে গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি অন্তঃসত্ত্বা আনুশকা। স্বামীর সঙ্গে ছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে।

আর অস্ট্রেলিয়া সফরে অবশ্য আনুশকাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাই ছিলেন অভিনেত্রী। এরপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com