মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সিরিজের আগে আবারও ইনজুরিতে তাসকিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ বার

প্রচুর পরিশ্রম করে বারবার নিজেকে ফিরে পাওয়া তরুণ পেসার তাসকিন আহমেদকে যেন পেয়ে বসেছে ইনজুরি। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে আবারও চোটে পড়েছেন ফর্মে থাকা এই পেসার। গতকাল সোমবার অনুশীলনে গিয়ে তার বাঁম হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে। আসন্ন সিরিজে তাসকিন তাই এখন অনিশ্চিত।

গতকাল সোমবার অনুশীলনের এক পর্যায়ে হাতে বল লাগলে আঙুলের মাঝখানে ফেটে যায় তাসকিনের। রাতেই তার হাতে সেলাই দেওয়া হয়েছে। আজকেই জানা যাবে, তাসকিনের চোট সারতে কতদিন লাগবে।

ফর্মহীনতা আর চোট মিলিয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। মাশরাফি না থাকায় মুস্তাফিজ-তাসকিনকে দিয়ে পেস আক্রমণ তৈরির একটা পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু এখন ভেস্তে দিলো তার ইনজুরি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com