শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৯০ বার

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রী মডেল-অভিনেত্রী আফসানা চৌধুরী শিফা। ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী তিনি। বিয়ের বিষয়টি হাবিব নিজেই নিশ্চিত করেছেন।

হাবিব তার ফেসবুকে লেখেন, ‌‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম, বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। আল্লাহ সবার মঙ্গল করুন।’

উল্লেখ্য, এটি হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামে একজনকে। প্রেমের সেই বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে নতুন সম্পর্কে আবদ্ধ হন হাবিব। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com