বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনায় বিসিবির সাবেক সম্পাদক রাইসউদ্দিনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩১০ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন। অসুস্থ থাকায় কয়েকদিন আগে থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ভর্তি ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বুধবার তার মৃত্যু হয়।

করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লাইফ সাপোর্টে নিয়েও শেষ পর্যন্ত বাাঁচানো যায়নি তাকে।

বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে একটি উজ্জ্বল নাম রাইসউদ্দিন আহমেদ। তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর মেরিলিবোন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে, যার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com