মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৫ উইকেট হারিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৪৬ বার

১০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিন শুরুতেই বৃষ্টির বাধায় থেমে যায় খেলা। বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার ১৮ মিনিট পরই হানা দেয় বৃষ্টি।

ম্যাচের ৩.৩ ওভার না গড়াতেই খেলা থেমে যাওয়ার এক ঘণ্টা পর ১২টা ৪৭ মিনিটে আবারও খেলা শুরু হয়। বৃষ্টি আসার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫।

বৃষ্টির পর ক্রিজে নেমে আরেকটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ৬০ রান তুলেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে ৫ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। অপর ২টি উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে এই দুই উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান।

২ ওভার বল করে ৩ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com