শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

গলায় বোতল ঝুলিয়ে ভোট চাচ্ছেন কাউন্সিলর প্রার্থী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২১০ বার

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। পৌরসভা নির্বাচন সামনে রেখে এক কাউন্সিলর প্রার্থী চালাচ্ছেন অভিনব প্রচারণা। নিজের নির্বাচনী প্রতীক ‘বোতল’ গলায় ঝুলিয়ে তিনি চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।
নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুরে দেখা যাচ্ছে এমন চিত্র। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদোস আলী চালাচ্ছেন এমন অভিনব প্রচারণা। নির্বাচনে জয় পেতে তিনি নিজের প্রতীক বোতল গলায় ঝুলিয়ে ওয়ার্ডময় ঘুরে বেড়াচ্ছেন। শুধু তিনি নন, তার সঙ্গে শতাধিক সমর্থক বোতল নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
ফেরদৌস আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তার মতো অপর এক প্রার্থীও অভিনব পদ্ধতিতে প্রচারণা চালাচ্ছেন। ওই কাউন্সিলর প্রার্থী পেয়েছেন ডালিম প্রতীক, ডালিম নিয়ে তিনি পুরো ওয়ার্ড চষে বেড়াচ্ছেন।
উল্লেখ্য, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন, কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com