বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতীয় দলকে লিফটেও উঠতে দিতো না অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৫৬ বার

অস্ট্রেলিয়া সফরে গিয়ে এবার নানামুখী ঝামেলায় পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। করোনার কারণে হোটেলে শুধু বন্দী থাকাই নয়, টয়লেট পরিষ্কারও করতে হয়েছে বিশ্ব ক্রিকেটের মোড়লদের। এ নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে অভিযোগও জানানো হয়।

এবার রবিচন্দ্রন অশ্বিন ফাঁস করলেন এমন এক বিস্ফোরক খবর, যা শুনে অসিদের প্রতি ভারতীয় সমর্থকদের ক্ষোভটা আরও বাড়বে। নিজের ইউটিউব চ্যানেলে ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে কথোপকথনে অশ্বিন জানিয়েছেন, সিডনিতে লিফটের ভেতরে অস্ট্রেলীয় ক্রিকেটাররা থাকলে, ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না।

অশ্বিন বলেন,‘আমরা সিডনি পৌঁছানোর পরই কঠোর সব নিষেধাজ্ঞা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কার্যত বন্দী করে ফেলা হয় আমাদের। খুব অবাক করার মতো একটা অভিজ্ঞতাও হয়েছিল আমাদের। অস্ট্রেলীয় খেলোয়াড়েরা যখন লিফটের ভেতরে থাকত, আমাদের প্রবেশ করতে দেওয়া হতো না।’

ভারতীয় অফস্পিনার যোগ করেন, ‘ঘটনাটা খুব বিস্মিত করার মতো। দু’টো দলই তো একই জৈব সুরক্ষা বলয়ে ছিল। সত্যি কথা বলতে কী, আমাদের সবাইকে খুব অবাক করেছিল এই নিষেধাজ্ঞা।’ অশ্বিন জানিয়েছেন, বিশেষ করে তৃতীয় টেস্ট খেলতে সিডনিতে গেলে তাদের সঙ্গে বেশি খারাপ আচরণ শুরু করে অস্ট্রেলীয়রা, যা কিনা মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেটারদের।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com