মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কোহালিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৩৬ বার

বিরাট কোহালিদের সঙ্গে খেলতে নামার ইচ্ছে প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন! ব্যাগ গুছিয়ে নেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দলের সঙ্গে সত্যিই মাঠে নামবেন নাকি সানি?

সম্প্রতি সামাজিক যোগাযোহমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে সে রকমই ইঙ্গিত দেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি তা হলে?’ নিচে হ্যাশট্যাগে লেখা, ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’।

তবে পোস্টের ভিডিওটি দেখলেই বোঝা যাবে এমন কথা কেন বলেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে অভিনেত্রী। পেছনে তার ছোট ছেলে উইকেট নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত। সামনে থেকে ছুটে এল বল। প্রবল দাপটে একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন সানি। ক্যামেরা ঘুরতেই দেখা গেল বল বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে। বোলার নিজেই বল পাকড়াও করতে ছুঁটলেন সে দিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com