সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

স্ত্রী পালানোয় ১৮ নারীকে হত্যা, সিরিয়াল কিলার গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার

ভারতে এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। যার বিরুদ্ধে নির্দিষ্টভাবে শুধু নারী হত্যার অভিযোগ রয়েছে। আজ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের দুটি পৃথকস্থানে দুটি খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে দুটি হত্যার পেছেনেই অভিযুক্ত মাইনা রামুলুর (৪৫) সম্পৃক্ততা পায় পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় নারীদের হত্যাকারী এই সিরিয়াল কিলারকে।

এর আগে, তার বিরুদ্ধে ১৬ নারীকে হত্যার অভিযোগ ছিল। তা সত্ত্বেও জেলের বাইরে অবাধে ঘুরে বেড়িয়েছেন তিনি। রামুলুর বিরুদ্ধে এর আগে ২১টি মামলা হয়, যার মধ্যে ১৬টি খুনের মামলা, ৪টি সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি এবং পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার মতো মামলাও ছিল।

যে ১৬টি খুনের মামলা ছিল রামুলুর বিরুদ্ধে, তাতে নিহতরা সকলেই নারী। সেই মামলায় আদালতে দোষী সাব্যস্তও হয় রামুলু। তার পরেও তেলঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়ে জেলের বাইরে বেরিয়ে আসে সে।

এদিকে, হায়দরাবাদ সিটি পুলিশের কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, সাঙ্গা জেলার আরুতলা গ্রামের বাসিন্দা রামুলু ২১ বছর বয়সে বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর কয়েক দিন পেরোতে না পেরোতেই স্ত্রী অন্য লোকের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকেই নারীদের প্রতি তার মনে বিদ্বেষ জন্ম নেয়।

ফলে যৌন সম্পর্ক স্থাপন করে নারীদের হাতে রাখতো সে। পরে হত্যা করে তাদের টাকা, গয়না, এবং মূল্যবান জিনিস আত্মসাৎ করতো সে। হায়দরাবাদ সিটি পুলিশের কমিশনার আরও জানান, ওই ১৮ জন ছাড়াও রামুলু আর কোনো খুনের ঘটনা ঘটিয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com