মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ফিরেই গোল মেসির, কোয়ার্টার ফাইনালে উঠল বার্সা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৫২ বার

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। আর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে ফেরেন তিনি। ফিরেই গোল পেয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। আর তার গোলে ভর করে পিছিয়ে পড়েও কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো বার্সেলোনা।

গতকালের এই ম্যাচে অধিনায়ক মেসি ফিরলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। রায়ো ভায়োকানোর গোলরক্ষক স্টোলে দিমিত্রিভিস্কি আঁতোয়ান গ্রিজমানের নিশ্চিত গোল রুখে দিয়েছেন। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ফ্রি কিক থেকে মেসির বাঁকানো শট জালে ঢুকতে গিয়ে পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো ৬৩ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সা। এ সময় ভায়োকানোর ফ্রান গার্সিয়া গোল করে এগিয়ে নন দলকে।

তবে বেশিক্ষণ রায়োকে এগিয়ে থাকতে দেয়নি কাতালানরা। ৬৯ মিনিটে পাল্টা আক্রমণে আঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে গোল করে সমতা ফেরান মেসি। এরপর ৮০ মিনিটে ব্যবধান হয় ২-১। এসময় জর্ডি আলবা ও ফ্রাঙ্কি ডি ইয়ং দারুণ বোঝাপোড়ায় গোল করেন। আরএই গোল করায় কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে আর কোনো গোলের প্রয়োজন হয়নি রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

আগামিকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে ৩০ বারের কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com