মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

প্রথম ‘‌সেকেন্ড জেন্টলম্যান’ কমলার স্বামী ‘ডগ’,‌ অভিধানে নয়া শব্দবন্ধ‌

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৩৮ বার

‌মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামীকে কী নামে সম্বোধন করা হবে, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। উঠে এসেছিল একটি শব্দবন্ধ, ‘‌সেকেন্ড জেন্টলম্যান’‌।‌ ‘‌ফার্স্ট লেডি’‌ কিংবা ‘‌সেকেন্ড লেডি’‌– এই জাতীয় শব্দবন্ধ মার্কিন রাজনীতিতে খুবই পরিচিত। কিন্তু ‘‌সেকেন্ড জেন্টলম্যান’‌?‌ কেউই শোনেননি। হোয়াইট হাউজে পা রাখার আগে থেকেই ‘ডগ’কে বিদেশি সংবাদ মাধ্যমগুলো এই নামেই ডাকা শুরু করেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই নামটির ওপর জোর দিয়েছিলেন কমলাও। এবার সেই শব্দবন্ধই জায়গা করে নিল ‘‌মেরিয়াম–ওয়েবস্টার’‌ অভিধানে।

ডগ নিজেও টুইটারে লিখেছেন, ‘শেষমেশ ‌সরকারিভাবে মান্যতা পেল ‘‌সেকেন্ড জেন্টলম্যান’‌ অভিধাটি। মেরিয়াম–ওয়েবস্টার অভিধানেও তা জায়গা করে নিয়েছে। আমি প্রথম হলেও শেষ নই.‌.‌.‌।’ নির্বাচনে জয়ের পর‌ একই কথা বলেছিলেন কমলা হ্যারিসও। তিনিও বলেছিলেন, ‘‌আমি দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেও শেষ নই।’‌

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com