সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শুরুতেই সাজঘরে তামিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৬ বার

চট্টগ্রামে টস জিতে ব্যটিংয়ে নেমে সময়টা সুখকর হয়নি বাংলাদেশের। শুরুতেই বিদায় নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। উইকেটে আছেন সাদমান ইসলাম ও নামজমুল হোসেন শান্ত।

দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজের অধিনায়কত্বের পঞ্চম ম্যাচে এ নিয়ে তৃতীয়বার টস জেতেন মুমিনুল।

ব্যাটিংয়ে সুচনাটা উড়ন্ত ছিল ওপেনার সাদমান ইসলাম ও তামিম ইকবালের। কিন্তু ইনিংসের ৫ম ওভারে কেমার রোচের করা তৃতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে নামের পাশে ১৫ বলে ৯ রান করেন তামিম।

এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকে ফিরলেন সাকিব আল হাসান। চার স্পিনার ও ১ পেসার নিয়ে দল সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। পেস আক্রমণ একাই সামলাবেন মুস্তাফিজুর রহমান। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

উল্লেখ্য, সাগরিকায় এখনও পর্যন্ত হওয়া ১৯ টেস্টে টস জেতা দল ম্যাচ জিতেছে ৭টি, হেরেছে ৬ ম্যাচ। টস জিতে আগে ব্যাট করা দল ১৬ ম্যাচের মধ্যে জিতেছে ৬টি আর হেরেছে ৪টি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা। এই ম্যাচে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে আছেন- মুমিনুল হক, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলে, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com