বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

শুরুতেই মুস্তাফিজের আঘাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪০ বার

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অল আউট হওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দলে শুরুতেই আঘাত হানে মুস্তাফিজ। ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে এলবিডব্লিউ-এর শিকার হয়ে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ২৪ রান।

এর আগে গতকাল বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আজ দুপুরে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানে সেই ইনিংস শেষ হয় টাইগারদের।

এদিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অর্জন করেন টাইগার দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৬ মাস পর ক্রিকেটে নেমে ১৬৮ বল ১০৩ রান করেন তিনি।

২২৪ মিনিট ক্রিজে থেকে উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে কার হোডগের হাতে ক্যাচ দেওয়ার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩টি চার হাঁকান মিরাজ।

এছাড়া টাইগারদের পক্ষে সাকিব করেন ৬৮ এবং ওপেনার সাদমান ইসলাম করেন ৫৯ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com