বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাকিবের না থাকায় সুবিধা নেই উইন্ডিজের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার

দীর্ঘদিন পর সাদা পোশাকে ক্রিকেটে ফিরেও মাঠের বাইরে চলে আসতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের প্রথম টেস্টের মাত্র দুদিন খেলতে পেরেছিলেন সাকিব। ব্যাট হাতে অর্ধশত তুলে নিলেও বোলিংয়ে কোনো ভেলকি দেখাতে পারেননি। কুঁচকির চোটে ফিরে এসেছেন সাজঘরে। তৃতীয় দিন মাঠেই থাকতে পারেননি। ছুটতে হয় স্ক্যান করাতে। পরে জানানো গেল বাম উরুতে ব্যাথা পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টেস্ট চলাকালীন জানানো হয়েছিল, এবারের চোটের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কোনো মিল নেই। সাকিব এবার নতুন করে বাম উরুতে ব্যথা পেয়েছেন। যে কারণে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান ও বল হাতে ৬ ওভার করার পর ছিটকে যান তিনি।

গতকাল সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দুই দল ফিরে এসেছে রাজধানী ঢাকায়। কিন্তু সাকিব চলে যান নিজের বাসায়। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না সাকিব।

এমনিতেই প্রথম ম্যাচে হারের হতাশা, তার ওপর এখন সাকিবের না থাকা যা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জও বটে। যদিও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, সাকিবের অনুপস্থিতি তার দলকে বাড়তি কোনো সুবিধা দেবে না। বরং অন্য কেউ ঠিকই সাকিবের অভাবপূরণ করবে বলে মনে করেন এই ক্যারিবীয় কোচ।

গতকাল সোমবার রাতে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফিল সিমন্সের বলেন, ‘এটা (সাকিবের না থাকা) আমাদের সুবিধা দেবে না। হ্যাঁ! সে অবশ্যই বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন।’

তিনি আরও বলেন, ‘তারা হয়তো সাকিবের মতো ভালো হবে না। তবে একটা টেস্টের জন্য যথেষ্ঠ ভালোই হবে। আমরা তার অনুপস্থিতির কথা ভেবে সবকিছু সহজভাবে নিতে পারি না। আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com