সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় সংক্রমিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০১ বার

জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমে ব্রিটেনের নতুন ধরনের করোনা ভাইরাস ধরা পড়েছে, যদিও নার্সিংহোমের সবাই বায়োএনটেক ফাইজারের প্রথম ভ্যাকসিন আগেই নিয়েছিলেন৷ এবং শেষ শটটি তারা নেন ২৫ জানুয়ারি৷ তারপরও গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে৷ পরীক্ষার আগে তাদের কারো মাঝে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি৷ তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়৷

এদিকে করোনার তৃতীয় ঢেউ-এর ঝুঁকি এড়াতে লকডাউন তাড়াতাড়ি তুলে না দেয়ার জন্য সরকারকে সতর্ক করলেন বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়ডার৷ মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে করোনা বিধিনিষেধ নিয়ে জার্মান সংবাদমাধ্যম এআরডি-কে এ কথা জানান, তিনি৷

ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এ পর্যায়ের কড়া লকডাউন চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷ তবে বর্তমান অবস্থায় লকডাউন আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামী বুধবার চ্যান্সেলর ম্যার্কেল ১৬টি রাজ্যের প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন৷

এ প্রসঙ্গে স্যোয়ডার বলেন, “আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে লকডাউন বাড়ানো” উচিত৷” লকডাউন এখনই তুলে দেওয়া বোকামি হবে বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, “এই পরিস্থিতি সবকিছু আবার খুলে দিলে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি এখন যা আছে তার চেয়েও খারাপ হতে পারে৷ এখন যদি আমরা আবার ভুল করি, তাহলে করোনার তৃতীয় ঢেউ আসবে ৷”

রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই)-এর হিসেব মতে, জার্মানিতে কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৬১ হাজার ৬৭৫ জন মারা গেছেন৷

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com