রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

২৩০ আসনে বাম-কংগ্রেস সমঝোতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৩ বার

২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের লড়াইয়ের জন্য বাম- কংগ্রেস সমঝোতা হয়ে গেছে বলে দুদলের পক্ষ থেকে জানান হয়েছে।  দুদলই এখন অপেক্ষা করছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য। এই ফ্রন্টের প্রেসিডেন্ট আব্বাস সিদ্দিকীর ভাই নৌশাদ সিদ্দিকীকে দুদলের পক্ষে জানানো হয়েছে যে বাকি ৬৪টি আসন নিয়ে কথা হতে পারে।  বাম,  কংগ্রেস দুদলই আব্বাসের সঙ্গে জোট গঠনে আগ্রহী। কিন্তু, আব্বাস সিদ্দিকী দুই চব্বিশপরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের এমন কতগুলি আসন চাইছেন যেগুলিতে বাম প্রাধান্য আছে।  ফলত বামরা কতটা আসন ছাড়বে তাই নিয়েই চলছে দ্বন্দ্ব।  এছাড়াও আর জে ডি এবং এন সি পির সঙ্গেও সমঝোতা হচ্ছে বাম,  কংগ্রেসের। তাদেরও কিছু আসন ছাড়তে হবে। আব্বাসের আইএসএফকে অবশ্য শর্ত দিয়েছে বাম-কংগ্রেস যে তাদের আসাউদ্দীন ওয়াইসির এআইএমআইএমের সঙ্গত্যাগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com