মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩২ বার

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ৩৫ সদস্যের টিম বাংলাদেশ পা রাখে ক্রাইস্টচার্চে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

নিউজিল্যান্ড এমনিতেই শক্তিশালী দল। তবে বাংলাদেশের বড় প্রতিপক্ষ সেখানকার বৈরী আবহাওয়া। প্রচণ্ড বাতাস ও তীব্র শীতে সফরকারী যেকোনো দলই কাঁপতে থাকে। বৈরী আবহাওয়ার পাশাপাশি টাইগারদের সামনে আছে কোয়ারেন্টাইনের ঝামেলা।

সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com