মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এটা নাসিরের কর্মের ফল: সাবেক প্রেমিকা সুবাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৩ বার

ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে তোলপাড়ে নতুন মাত্রা যোগ করেছেন তার সাবেক প্রেমিকা দাবিদার মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।  কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে এমনিতেই বিপাকে আছেন নাসির।  সেখানে সাবেক প্রেমিকা সুবাহ ফেসবুক লাইভে এসে নবদম্পতিকে বিষোদগার করছেন।  তামিমা সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার বিষয়টিকে সুবাহ দেখছেন তার (নাসির) কর্মের ফল হিসেবে।

নাসিরের সাবেক এই প্রেমিকা মঙ্গলবার ফেসবুক লাইভে বলেন, তামিমা যে এতোটা খারাপ আমি জানতাম না। কতটা খারাপ মহিলা হলে ৮ বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে এসে নাসিরের টাকা দেখে তাকে বিয়ে করতে পারে! নাসিরের বউ এই তামিমাকে রাস্তায় পেলে আমি জুতা পেটা করবো। আমি তো মনে করি নাসির ও তামিমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো উচিত।  না হলে ওদের আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত।’

নাসিরের সঙ্গে সঙ্গে তামিমার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন সুবাহ।  বলেন, শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এতো ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা … মেয়ে জুটেছে।  … চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটা নাসিরের কর্মের ফল। এই নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। এখন তার কপালেই নষ্ট মেয়ে জুটিছে।’

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামিম।  পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।  বিয়ের সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন।  রাকিবের অভিযোগ নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে।  নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি।  ওই সংসারে তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে।

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা সমালোচনা তখন সেটিতে নতুন মাত্রা যোগ করেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com