মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মিচেল স্টার্কের বাবার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১২ বার

অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্কের বাবা পল স্টার্ক মারা গেছেন। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্টার্কের ঘরোয়া লিগের দল নিউ সাউথ ওয়েলস। একই সঙ্গে স্টার্কের প্রতি সমবেদনা প্রকাশ করেছে তারা।

শেফিল্ড শিল্ডের ম্যাচে আগামী ২৫ ফেব্রুয়ারি ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে নামবে নিউ সাউথ ওয়েলস। এ ম্যাচে দলের পরিকল্পনার অন্যতম অংশ ছিলেন স্টার্ক। তবে বাবার মৃত্যুর কারণে ম্যাচের দুইদিন আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

বাবা পল স্টার্কের সাথে মিচেল স্টার্ক

এ প্রসঙ্গে স্টার্কের সতীর্থ নাথান লায়ন বলেন, ‘অবশ্যই এটি দুঃখজনক এক সংবাদ। মিচ ও তার পরিবারের জন্য আমাদের সমস্ত প্রার্থনা আছে। এরকম কাউকে হারানো ভালো কিছু নয়। এটা একটা কঠিন সময়। তবে স্টার্ক জানে যে, সে আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন পেয়েছে।’

আগামীকাল বৃহস্পতিবার তাসমানিয়ার বিপক্ষে হোবার্টে নিউ সাউথ ওয়েলস ব্রেকার্স জাতীয় মহিলা ক্রিকেট লিগের খেলা রয়েছে। যেখানে স্টার্কের সহধর্মিণী অ্যালিসা হিলির খেলার কথা ছিল। তবে শ্বশুরের মৃত্যুতে তিনিও নিজেকে সরিয়ে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com