বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

‘হবু জামাই’ সৃজিতকে নিয়ে কেনাকাটায় মিথিলার পরিবার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার

বেশ কিছু দিন থেকে সৃজিত-মিথিলার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও গত সপ্তাহে তাদের বিয়ের খবরের মাধ্যমে সামনে আসে। ওপার বাংলার সিনেমা পরিচালক সৃজিতের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করছেন তারা।

অবশ্য এই খবরটি যখন মিডিয়ায় আসে তখন সৃজিত ঢাকাতেই ছিলেন। আনুষ্ঠানিকভাবে মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতেই নাকি বাংলাদেশে এসেছিলেন সৃজিত।

এ প্রসঙ্গে সৃজিতের বক্তব্য, ‘আমি ওর (মিথিলার) পরিবারকে দীর্ঘদিন ধরে চিনি। ওর পরিবারের সঙ্গে আলাদাভাবে দেখা করার জন্য আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই।’

এদিকে সৃজিতকে ঢাকার গুলশানে মিথিলার পরিবারসহ কেনাকাটা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ‘হবু বর’কে নিয়ে গত শুক্রবার গুলশানের আড়ংয়ের শো রুমে কেনাকাটা করে মিথিলার পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কেনাকাটার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। সেগুলোর সমন্বয়ে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিয়ের দিন ঠিক হয়েছে। যদিও এখনো পর্যন্ত দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। সংবাদমাধ্যমে সৃজিত বলেছেন, বিয়ে নিয়ে তিনি মন্তব্য করবেন না। যদিও আরেকটি সূত্র জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই তাদের বিয়ের সম্ভাবনা আছে।

মিথিলা-সৃজিতের প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই দুজনের প্রেমের কথা শোনা যাচ্ছিল। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও কলকাতায় তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা নিয়মিত উপস্থিত থেকেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com