শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে জানা যাবে বিকেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৫ বার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় এ ছুটি রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ ছুটি আরো বাড়বে কি-না সে বিষয়ে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ছয় মন্ত্রী-উপমন্ত্রী বৈঠকে বসছেন শনিবার বিকেল ৩টায়। ওই বৈঠক থেকেই জানা যাবে ছুটি আরো বাড়ানো হবে কি-না কিংবা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো: শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ কক্ষে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি সাংবাদিকদের জানান, শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা জানার জন্য শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা যায়, মন্ত্রিসভার চিঠিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এবং আইজিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ), ইউজিসি প্রতিনিধি ছাড়াও পাঁচ মহাপরিচালক ও তিন পদস্থ কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কবে খুলে দেয়া যায় তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। তারা প্রিভিউ করবে আমরা (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলবো কি-না এবং কখন খুলবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com