মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৮৪ বার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী এক গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে মোগাদিসুর বন্দরের কাছাকাছি এক রেস্টুরেন্টের বাইরে এই হামলা করা হয় বলে জানায় দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ।

বিস্ফোরনের স্থান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ব্রিটেনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় এএএমআইএন অ্যাম্বুলেন্সের ডা. আবদুল কাদের আদেন বলেন, ‘এই পর্যন্ত বিস্ফোরণের স্থান থেকে আমরা ২০ জনের লাশ ও আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করেছি।’

লুল ইয়েমেনি নামের ওই রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী আহমদ আবদু্ল্লাহি রয়টার্সকে বলেন, ‘প্রচণ্ড গতিতে একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্টুরেন্টে আঘাত করে বিস্ফোরিত হয়। আমি রেস্টুরেন্টেই যাচ্ছিলাম কিন্তু বিস্ফোরণের কম্পন ও পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ফিরে আসি।’

সোমালিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসুতে জানানো হয়, বিস্ফোরণে ওই রেস্টুরেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্থানটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com