বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

গ্রেপ্তারের পর অভিনেত্রী স্বর্ণার বিরুদ্ধে যত অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২১১ বার

মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে অসংখ্য অভিযোগ আসছে। দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক প্রতারিত হয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন তারা।

শনিবার দুপুরে তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য  জানিয়েছেন।

তিনি জানান, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

ডিসি হারুন আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিলো রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুন।

প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাত এক যুবক (৩৭)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com